Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

যে কারণে ১০ বছরের মামলায় হেরে গেলেন তামান্না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম

যে কারণে ১০ বছরের মামলায় হেরে গেলেন তামান্না

বিজ্ঞাপন

দীর্ঘ এক দশকের আইনি লড়াই শেষে অবশেষে আদালতে হেরে গেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান পাওয়ার সোপস লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা ১ কোটি রুপির মানহানির মামলা খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

আদালত জানিয়েছে, অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী। ফলে তার করা মামলাটি টেকেনি।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৮ সালে পাওয়ার সোপস লিমিটেডের সঙ্গে এক বছরের বিজ্ঞাপনী চুক্তি করেন তামান্না ভাটিয়া। ওই চুক্তি অনুযায়ী ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত তার ছবি পণ্যের বিজ্ঞাপনে ব্যবহারের অনুমতি ছিল। তবে অভিযোগ করা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০১০-১১ সালে তার ছবি বেআইনিভাবে পণ্যের মোড়ক ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়।

এই অভিযোগের ভিত্তিতে তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। তার দাবি ছিল, এতে তার পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতেও সমস্যা তৈরি হয়েছে।

মামলাটি পর্যালোচনা করে মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় বহাল রাখে।

বিচারপতিরা বলেন, জমা দেওয়া প্রমাণ হিসেবে উপস্থাপিত মোড়ক বা রসিদ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যবহার ও প্রতিষ্ঠানের সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি গ্রহণযোগ্য নয়।

এই রায়ের পর আবারও আলোচনায় এসেছে সেলিব্রিটিদের ‘ইমেজ রাইটস’ বা ছবির বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আইনি লড়াইয়ে সফল হতে হলে শক্ত ও নির্ভরযোগ্য প্রমাণ থাকা জরুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার