Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:২৩ পিএম

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা

বিজ্ঞাপন

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও নেটিজেনদের প্রশ্নের মুখে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের অশালীন ও ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে নিজের আধ্যাত্মিক দর্শনের কথা শেয়ার করেছেন।

ভিডিও বার্তায় প্রভা জানান, অনেক সময় ভক্তরা অতি উৎসাহী হয়ে রাস্তাঘাটে বা জনসমাগমস্থলে তাকে বিয়ে না করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন।  প্রভার মতে, পর্দায় দেখার কারণে অনেকেই তাকে আপন ভেবে বসেন, কিন্তু ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়। 

তিনি বলেন, “এই ধরণের কোয়েশ্চেন—মানে এটা করা যেমন ইনডিসেন্ট এবং এটাতে কিন্তু আমি খুব কষ্ট পাই। বা আমরা যারা আসলে জীবনটাকে আট-দশটা নরমাল মানুষের মতো গুছাতে পারিনি, তাদের কিন্তু কষ্ট লাগে।”

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন যে, “এই তিনটি বিষয় আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই সম্ভব নয়। যদি কপালে বিয়ে লেখা থাকে, তবে হাজার অনিচ্ছা সত্ত্বেও তা হবে, আর না থাকলে জোর করে কিছুই করা সম্ভব নয়।” 

“প্রতিটা মেয়ে—মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। যেই মেয়েটা খুব রান্নাবান্না করতে চায়, সেই মেয়েটাও চায় যে ওর একটা নিজের সংসার হোক, ওর একটা নিজের কিচেন হোক, ওর একটা স্বামী হোক, সন্তান হোক। যেই মেয়েটা ধরেন প্রচণ্ড ক্যারিয়ার নিয়ে মানে সে কনশাস, সেই মেয়েটাও আসলে ডিপ ডাউন চায়।”-যোগ করেন প্রভা।

প্রভার এই আবেগঘন বার্তার নেপথ্যে রয়েছে তার জীবনের কিছু অম্লমধুর ও বিষাদময় অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। 

পরবর্তীতে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সম্পর্কটিও বিচ্ছেদে রূপ নেয়। ভিডিওতে তিনি উল্লেখ করেন যে, তিনি ইতোমধ্যে এক বা একাধিক 'টক্সিক' বা বিষাক্ত সম্পর্ক এবং একটি 'ব্রোকেন ম্যারেজ' বা ভাঙা সংসারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। 

বর্তমানে অতীতের সেইসব ট্রমা কাটিয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছেন এই অভিনেত্রী। সাধারণ মানুষের কাছে তার অনুরোধ, তার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া না করে যেন তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার