বিজ্ঞাপন
এবার ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করা অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:৫৩ পিএম
বিজ্ঞাপন
চলতি বছরের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়। তার এই মৃত্যুতে সবাই শোক জানালেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতে বসবাসরত ইরানীয় বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি। এবার সেই দেশও ছাড়তে যাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাত্র ১৮ বছর বয়সে নিজ দেশ ইরান ছেড়ে ভারতে এসেছিলেন মান্দানা করিমি। আর আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর মাত্র কয়েক মাস পরই ভারত ছাড়তে যাচ্ছেন। এখন প্রশ্ন উঠেছে―তাহলে কোথায় যাচ্ছেন এ অভিনেত্রী?
গত ১৬ বছর ভারতে ছিলেন মান্দানা কারিমি। কারণ, নিজ দেশে নিষিদ্ধ ছিলেন তিনি। ইরানে প্রবেশ করতে পারতেন না। তবে এবার ভারতও ছেড়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার সেকেন্ড হোমকে বিদায় জানানোর সময় চলে এল। এক অনুরাগী প্রশ্ন করেন, মুম্বাই শহরকে মিস করবেন কি না। জবাবে জানান, নিজে দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারেননি তাকে এই মুম্বাই শহর ছাড়তে হবে।
এর আগে নিজ দেশ ইরানে প্রবেশ বন্ধ হয় মান্দানা কারিমির। তারপর থেকে ভারতে থেকেছেন। যদিও দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন, নিজ দেশে ফিরছেন না তিনি। বরং নতুন কোনো আশ্রয়স্থল খুঁজে পেয়েছেন।
তার ভাষ্যমতে―তিনি ভারত ছাড়ছেন, কিন্তু ইরানে ফিরছেন না। তিনি বলেন, ‘ভারতের ওপর ক্ষুব্ধ আমি। কেননা, গত কয়েক মাস ধরে ভারতে কোনো সাপোর্ট পাইনি। আর হঠাৎ করে যখন খামেনির মৃত্যু হলো, তখন দেখলাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম নিয়ে ভারতে সবাই নিজের মত প্রকাশ করেছে। কেউ কেউ রাস্তায় নেমে খামেনির জন্য শোক পালন করছে, যা আমি করিনি এবং এখনও পারব না।’
এদিকে এ অভিনেত্রী এবার কোন দেশে যাচ্ছেন, কোথায় গিয়ে সব কিছু নতুন করে শুরু করবেন, তা কিছুই খোলাসা করেননি। তবে অনেকে ধারণা করছেন, হয়তো যুক্তরাজ্যেরে ইংল্যান্ডে গিয়ে নতুনভাবে জীবন শুরু করবেন মান্দানা করিমি।
প্রসঙ্গত, ভারতে এসে বলিউডে অল্পবিস্তর পরিচিত লাভ করেন মান্দানা করিমি। ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বিগবস’-এও হাজির হয়েছিলেন ইরানি বংশোদ্ভূত এ তরুণী।