Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

লন্ডনে জীবন বাজি রেখে যেভাবে হিরো হয়ে উঠলেন আব্দুল্লাহ তানোলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ এএম

লন্ডনে জীবন বাজি রেখে যেভাবে হিরো হয়ে উঠলেন আব্দুল্লাহ তানোলি

বিজ্ঞাপন

লন্ডনের লেস্টার স্কয়ারে এক শিশুকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিলেন আব্দুল্লাহ তানোলি। এক বছর আগে সেই ভয়াবহ ছুরি হামলা থেকে ১১ বছরের এক বালিকাকে রক্ষা করেন তিনি। আক্রমণকারীকে থামিয়ে বীরত্বের পরিচয় দেওয়া আব্দুল্লাহ এখন সবার কাছে এক অনুপ্রেরণা। মানবতার খাতিরেই তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

লন্ডন শহরের ব্যস্ততম এলাকা লেস্টার স্কয়ারে ২০২৪ সালের আগস্ট মাসে এই ঘটনা ঘটে। সেই সময় আব্দুল্লাহ তানোলি একটি দোকানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন। হঠাৎ বাইরে কান্নার আওয়াজ শুনে তিনি দেখেন আইওন পিনতারু নামের এক ব্যক্তি একটি শিশুকে জিম্মি করে ছুরি দিয়ে আঘাত করছে।

কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই আব্দুল্লাহ সেই আক্রমণকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নেন। পুলিশ না আসা পর্যন্ত তিনি লোকটিকে শক্ত করে মাটির সাথে চেপে ধরে রাখেন। এই সাহসিকতার জন্য বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

হামলাকারী আইওন পিনতারুকে সম্প্রতি আদালতের নির্দেশে একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত মানসিক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ জানিয়েছেন যে তিনি সেই মুহূর্তে তার নিজের জীবন বা বিপদের কথা ভাবেননি। তার মতে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।

অস্ট্রেলিয়া থেকে আসা আক্রান্ত শিশুটির পরিবার আব্দুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আব্দুল্লাহকে তাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন। ব্রিটিশ জনগণের কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসা আব্দুল্লাহকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার