Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দলের সদস্য ও সমমনারা।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী সক্রিয় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়।

সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়।

হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এ কারণে বাংলাদেশ হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে, পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে।

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, প্রতিবাদকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়েছে। পাশাপাশি, অনেক প্রতিবাদকারী ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাইকমিশনের সামনে নিন্দাজ্ঞাপক স্লোগান দেন।

তবে নিরাপত্তা সংস্থা আগেই এই প্রতিবাদের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল ও কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে হাইকমিশনের বাইরে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন।


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার