Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এপেস্টেইন কেলেঙ্কারি

লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব লুফে নেন আম্বানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব লুফে নেন আম্বানি

বিজ্ঞাপন

কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত জেফরি এপস্টেইনের প্রভাব শুধু পশ্চিমা বিশ্বে সীমাবদ্ধ ছিল না; তা বিস্তৃত ছিল ভারতের প্রভাবশালী ব্যবসায়ী মহলেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত বিপুল নথি থেকে উঠে এসেছে, আম্বানি পরিবারের সদস্য অনিল আম্বানির সঙ্গে মার্কিন এই ধনকুবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামাজিক ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য। খবর এনডিটিভির।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিল আম্বানি ও এপস্টেইনের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান হতো। ২০১৭ সালের ৯ মার্চের এক কথোপকথনে এপস্টেইন অনিল আম্বানির কোন ধরনের নারী/তরুণী পছন্দ সে সম্পর্কে জানতে চান। উত্তরে আম্বানি বলেন, তিনি এপস্টেইনের প্রস্তাব শুনতে আগ্রহী। এরপর এপস্টেইন একজন লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব দেন, যা আম্বানি তাৎক্ষণিকভাবে লুফে নেন-এমন তথ্য নথিতে উল্লেখ রয়েছে।

অন্য এক কথোপকথনে এপস্টেইন মজা করে জানতে চান, আম্বানির পছন্দের তালিকায় কোনো হলিউড অভিনেত্রী বা মডেল আছেন কিনা। এপস্টেইন রসিকতা করে বলেন, মেরিল স্ট্রিপ হলে তিনি সহায়তা করতে পারবেন না। জবাবে আম্বানি স্কারলেট জোহানসনের নাম উল্লেখ করেন। উল্লেখযোগ্য যে, ওই সময় অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রে স্কারলেট জোহানসন অভিনয় করেন।

নথিপত্রে আরও বলা হয়েছে, ২০১৯ সালে নিউইয়র্ক সফরের সময় এপস্টেইন অনিল আম্বানিকে নিজের আপার ইস্ট সাইডের বাসভবনে আমন্ত্রণ জানান। সেখানে ব্যক্তিগত বৈঠকের বিষয়টি সহকারীদের বার্তালাপেও নিশ্চিত হয়েছে। এ ছাড়া প্যারিস ও ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় তাঁদের সাক্ষাতের পরিকল্পনার কথাও উঠে এসেছে।

আম্বানি পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এপস্টেইন ‘আম্বানি অ্যান্ড সন্স’সহ বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন বলেও নথিতে উল্লেখ আছে। এমনকি ভারতীয়-মার্কিন আধ্যাত্মিক গুরু দীপক চোপড়ার কাছেও অনিল আম্বানি সম্পর্কে খোঁজখবর নেন এপস্টেইন। আম্বানিকে অত্যন্ত ধনী, পরিচিতি-প্রত্যাশী ও সেলিব্রিটি সচেতন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন সেই আধ্যাত্মিক গুরু। এর আগে এপস্টেইন কেলেঙ্কারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে। 

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার