বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যেন নতুন মাত্রায় পৌঁছেছে। মাত্র একদিনের ব্যবধানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান এ অঞ্চলে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।
এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের ঠিক যুদ্ধবিমান ও রিফুয়েলার এসব বিমান মোতায়েন করা হয়।
মোতায়েনকৃত বিমানগুলোর মধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬। এছাড়া একাধিক রিফুয়েলার বিমানও আছে, যেগুলো মাঝ আকাশে অন্যান্য বিমানকে জ্বালানি সরবরাহ করে।
সংবাদমাধ্যম এক্সিওসকে একটি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে। এর আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল সামরিক নয়, এটি ইরানের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে তাদের অবস্থান শক্ত করার কৌশল হিসেবেও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন