Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের, প্রমাণ চাইল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম

বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের, প্রমাণ চাইল ইরান

বিজ্ঞাপন

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩২ হাজার মানুষের মৃত্যুর দাবিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। খবর সামা টিভির। 

তিনি ওয়াশিংটনের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, পরিসংখ্যান নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তবে তার প্রমাণ প্রকাশ করা উচিত।

আরাগচির দাবি, ইরান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। 

তেহরানের দেওয়া তথ্যানুসারে, ওই তালিকায় ৩ হাজার ১১৭ জন বেসামরিক নাগরিক এবং ২০০ জন নিরাপত্তা সদস্যের নাম রয়েছে।

আরও পড়ুন
উল্লেখ্য, গত জানুয়ারির বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। সেইসঙ্গে আট শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার ইস্যু ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার