Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্রের ঝড়: বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্রের ঝড়: বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

বিজ্ঞাপন

ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’

এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।

ইরান অবশ্য পাল্টা হামলা শুরুর কথা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান একের পর এক ক্ষেপণাস্ত্রের ব্যাচ ছোড়া শুরু করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার