Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইসরায়েল-সৌদি-বাহরাইন-আমিরাত-কুয়েতে-কাতারে একযোগে হামলা ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

ইসরায়েল-সৌদি-বাহরাইন-আমিরাত-কুয়েতে-কাতারে একযোগে হামলা ইরানের

বিজ্ঞাপন

সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির বরাতে জানিয়েছে আল জাজিরা।

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা হয়েছে। দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পাশাপাশি ধোয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

একই সময় কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনাই এখন ইরানের লক্ষ্যবস্তু বলে জানান দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আর কোনো রেড লাইন নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।’

এবার আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের আঁচ এবার ছড়িয়ে পড়ল পারস্য উপসাগরের অন্য দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, যা পুরো অঞ্চলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আল জাজিরা অ্যারাবিক কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে বর্তমানে সাইরেন বাজানো হচ্ছে।

অপরদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়।

অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।

কাতারে হামলা চালাল ইরান

ইসরায়েলের পর এবার কাতারে হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার সরকার সকল বাসিন্দাকে সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে।

শনিবার কাতারজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে নাগরিক ও প্রবাসীদের বাড়িতে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে ও বিশেষভাবে সামরিক স্থাপনার কাছাকাছি না যেতে অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট কোনো হুমকির বিস্তারিত প্রকাশ করেনি। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বার্তা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার