Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

বিজ্ঞাপন

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ‍গন্তব্যের ফ্লাইট চলাচল স্থগিত করেছে ভারতীয় জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক্স দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের সমস্ত রুটের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের কিছু অংশে পরিস্থিতির উন্নয়নের পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রাচ্যের সমস্ত গন্তব্যে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। যাত্রী এবং ক্রুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তারা ফ্লাইট পরিচালনার জন্য নিরাপত্তা, সুরক্ষা পরিবেশ মূল্যায়ন চালিয়ে যাবে এবং প্রয়োজন অনুসারে সক্রিয়ভাবে পরিষেবাগুলো সমন্বয় করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার