Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের জবাব হবে ‘চূণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

ইরানের জবাব হবে ‘চূণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী

বিজ্ঞাপন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। তারা প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইরানে এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এই পাল্টা হামলা হবে ‘চূর্ণবিচূর্ণ করে দেয়ার মতো’ শক্তিশালী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইরানের জবাব হবে কঠোর ও বিধ্বংসী- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন- ‘আমরা তোমাদের সতর্ক করেছিলাম!’ তিনি আরও বলেন, ‘তোমরা এখন এমন এক পথে হাঁটা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।’

ওদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশের হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাসনিম সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার