Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইতিহাস সাক্ষী, আমরা কখনো আত্মসমর্পণ করিনি: ইরান

ইরানের দৃঢ় জবাবের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

ইতিহাস সাক্ষী, আমরা কখনো আত্মসমর্পণ করিনি: ইরান

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক সামরিক আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইতিহাস সাক্ষী, ইরানিরা কখনো বিদেশি আগ্রাসন ও আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেনি। এবারও ইরানি জাতির প্রতিক্রিয়া হবে সিদ্ধান্তমূলক ও নির্ধারক, যা আগ্রাসীদের তাদের অপরাধমূলক কাজের জন্য অনুতপ্ত করে তুলবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসনের এই নতুন সামরিক আগ্রাসন এমন সময় ঘটছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল।’ গতকাল পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলমান ছিল।

‘এখন ইরানি জনগণ গর্বিত যে তারা যুদ্ধ ঠেকাতে প্রয়োজনীয় সবকিছু করেছে। এখন সময় মাতৃভূমি রক্ষা করার এবং শত্রুর সামরিক আগ্রাসনের মোকাবিলা করার। ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে,’ বলা হয়েছে বিবৃতিতে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরান আহ্বান জানিয়েছে, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তাকে নজিরবিহীন হুমকির মুখে ফেলা এ আগ্রাসনের কঠোর নিন্দা করতে। সেই সঙ্গে এটি মোকাবিলায় জরুরি ও সমষ্টিগত পদক্ষেপ গ্রহণ করতে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার