Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৫০ এএম

ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত

বিজ্ঞাপন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে।

সংবাদমাধ্যম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত ২০০ মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে, সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।

কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে—এগুলো সবই মিথ্যা।

সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার