Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে মার্কিন রাডার ধ্বংস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে মার্কিন রাডার ধ্বংস

বিজ্ঞাপন

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে অবস্থিত অত্যাধুনিক মার্কিন রাডার ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র।

কাতারে মোতায়েন আমেরিকার ‘এফপি ১৩২’ রাডার যা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র চিন্হিত করার ক্ষমতা রাখে। এই রাডারটিতে ওটিএইচ ব্যবস্থা ছিল যা এতটাই নিখুঁত যে, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে সাথে সেটাকে চিন্হিত করতে পারে এবং কেন্দ্রে বার্তা পাঠাতে পারে।

এই রাডার ধ্বংস করার মানে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত এবং তারা আগাম বার্তা পাবে না। ফলে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর মোকাবিলা করার জন্য তাদের ক্ষমতা ব্যাপকভাবে সীমিত হয়ে গেল।

এর আগে, ইসরাইল এই রাডারের সাহায্যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে সাত মিনিট আগে সনাক্ত করতে পারত। কিন্তু এখন আগাম বার্তা পাবার সময় মাত্র দুই মিনিট যা ইসরাইলের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ইউএস এমএসটি (US MST) কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ক্ষেপণাস্ত্র দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। অন্যান্য মার্কিন সামরিক নৌযানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্য লক্ষ্যবস্তু করা হবে বলে আইআরজিসি জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার