Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মৃত্যুর সময় কোথায় ছিলেন খামেনি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

মৃত্যুর সময় কোথায় ছিলেন খামেনি?

বিজ্ঞাপন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় নিজ অফিসেই ছিলেন ইরানের এ সর্বোচ্চ নেতা। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তার তেহরান অফিসে ‘দায়িত্ব পালন করার সময়’ নিহত হন।

এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে যে, তেহরানে অবস্থিত ‘লিডারশিপ হাউস’ কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সটিই ছিল খামেনির অফিস। 

আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি বলেছে, খামেনির নিজ অফিসে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, তিনি আত্মগোপনে ছিলেন—এমন খবর ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’।

আরও পড়ুন
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে।  সেইসঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্যসূত্র: বিবিসি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার