Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে উত্তাল লন্ডনের রাজপথ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে উত্তাল লন্ডনের রাজপথ

বিজ্ঞাপন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন উত্তাল। বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ মিছিল করেছেন। মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিক্ষোভকারীরা মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের অভিমুখে মিছিল নিয়ে যায়। এসময় তারা "আমরাই জনতা, আমাদের স্তব্ধ করা যাবে না এবং ‘বোমা হামলা বন্ধ করুন এখন, এখন, এখনই’ স্লোগান দিতে থাকে।

মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, মিছিলে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।

এর আগে দিনের শুরুতে বিক্ষোভকারীরা মধ্য লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হন। পাশাপাশি ওয়েস্টমিনস্টারের পাশে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনস এলাকায় বিভিন্ন দাতব্য সংস্থা ও কর্মী গোষ্ঠী সড়কে কয়েকটি অস্থায়ী তাঁবু স্থাপন করে কর্মসূচি পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার