বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সহযোগিতা করলেই সম্পদ হারাবেন ইরানিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
বিজ্ঞাপন
নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইরান। বিশেষ করে দেশটির যেসব নাগরিক বিদেশে অবস্থান করছেন তাদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহযোগিতা করলে ইরানি নাগরিকদের দোষি সাব্যস্ত করা হবে। এর দায়ে তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বিশেষ করে বিদেশ ভ্রমণে থাকা ইরানিদের জন্য এ বিধান জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিবৃতির মাধ্যমে কার্যালয়টি গত বছরের অক্টোবরে প্রণীত একটি আইনের কথা উল্লেখ করেছে। প্রেস টিভির তথ্য অনুযায়ী, এ আইন অনুযায়ী ইসরাইল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীকে যেকোনো ধরনের সহযোগিতা করলে ইসলামি দণ্ডবিধি অনুযায়ী সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং অন্য আইনি শাস্তির বিধান রয়েছে।
আইনটিতে আরও উল্লেখ করা হয়েছে, জায়নিস্ট (ইসরাইলি) শাসন বা যুক্তরাষ্ট্র সরকারসহ অন্য কোনো শত্রু সরকার, গোষ্ঠী বা তাদের সঙ্গে যুক্ত কোনো উপাদানের পক্ষে দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপ নিলে ২০১৩ সালের ২১ এপ্রিল অনুমোদিত ইসলামি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত এবং অন্যান্য আইনি শাস্তির বিধান কার্যকর হতে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
বিজ্ঞাপন