বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ইগল’। এটি মূলত একটি লং-রেঞ্জ হাইপারসোনিক উইপন, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এই ব্যবস্থা মোতায়েন করার পর বিশ্বজুড়ে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
‘ডার্ক ইগল’ কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এটি শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা বা রেঞ্জ প্রায় ১৭২৫ মাইল (প্রায় ২৭৭৬ কিলোমিটার)। অর্থাৎ, এটি কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম। এই অকল্পনীয় গতির কারণে শত্রুপক্ষের বর্তমান কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব।
সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে চলে, যা আগে থেকে অনুমান করা যায়। কিন্তু ‘ডার্ক ইগল’ বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন বা ম্যানুভার করতে পারে। এর ফলে এটি লক্ষ্যবস্তুর দিকে এঁকেবেঁকে অগ্রসর হতে পারে, যা একে প্রচলিত যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দুঃস্বপ্ন করে তুলেছে। এটি মূলত একটি ‘কমন হাইপারসোনিক গ্লাইড বডি’ বহন করে, যা বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়।
সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স।
বিজ্ঞাপন