Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরাকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ সেনা নিহত: মার্কিন বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

ইরাকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ সেনা নিহত: মার্কিন বাহিনী

বিজ্ঞাপন

ইরাকে রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)। ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি মার্কিন বাহিনী।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে ‘শত্রুপক্ষের হামলা কিংবা ফ্রেন্ডলি ফায়ারের (ভুলবশত নিজেদের হামলা)’ কোনও ভূমিকা ছিল না।

এতে আরও বলা হয়েছে, নিহত ক্রুদের পরিবারকে খবর দেয়ার পর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

এর আগে মার্কিন সামরিক বাহিনী এক বার্তায় জানিয়েছিল, বিমান বিধ্বস্তের ঘটনায় চার ক্রুর মৃত্যু হয়েছে। নিখোঁজ বাকি দুইজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ইরান ও ইরাকের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তাদের হামলায় আরও একটি মার্কিন বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেটি ইসরায়েলের বিমানবন্দরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার