বিজ্ঞাপন
বাসিজ বাহিনীর কমান্ডার কে এই গোলাম রেজা সোলাইমানি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
বিজ্ঞাপন
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করেছে।
ইসরাইলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে ইরানের সামরিক ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে।
তেল আবিব জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বের সক্ষমতা ধ্বংস করতে তারা এই ধরনের শক্তিশালী অভিযান অব্যাহত রাখবে। এর আগে মার্কিন
বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি কে?
আল জাজিরা লিখেছে, ১৯৬৪ সালে জন্ম নেওয়া সোলাইমানি তরুণ বয়সে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে যোগ দেন।
ধীরে ধীরে পদোন্নতি পেয়ে তিনি ইরান-ইরাক যুদ্ধের সময় একটি ব্যাটালিয়নের কমান্ডার হন। পরে আইআরজিসির কয়েকটি ডিভিশনের নেতৃত্ব দেন।
২০১৯ সাল থেকে বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গোলাম রেজা সোলাইমানি।
আইআরজিসির অধীন এই স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীতে আনুমানিক সাড়ে চার লাখ সদস্য রয়েছে। এ বাহিনীর নেতা হিসেবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন সোলাইমানি।
ইরান সরকারের কট্টর সমর্থক হিসেবে পরিচিত সোলাইমানির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডাসহ একাধিক পশ্চিমা দেশ ও সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে।
বিজ্ঞাপন