বিজ্ঞাপন
ইরানকে রুশ সহযোগিতা বন্ধের বিনিময়ে ট্রাম্পের কাছে কী চাইলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
বিজ্ঞাপন
ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। দেশটির আক্রমণের ধরন ও নিঁখুত টার্গের হার দেখে রীতিমতো চমকে গেছে পশ্চিমা বিশ্ব। এরপরই তারা অভিযোগ করতে থাকে যে, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে চীন ও রাশিয়া।
বিষয়টি নিয়ে সবসময়ই মন্তব্য করা থেকে বিরত থেকেছে ওয়াশিংটন, মস্কো ও বেইজিং। তবে এবার জানা গেলো রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং বিষয়টি নিয়ে নতুন দাবার চাল দিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পলিটিকো মার্কিন-রুশ আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পেশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ামিতে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিভ এই ধারণা উত্থাপন করেন।
সূত্রগুলো জানিয়েছে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তবে দিমিত্রিভ পরবর্তীতে এক্সে একটি পোস্টে পলিটিকোর এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বা ‘ফেক’ বলে অভিহিত করেছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল।
বিজ্ঞাপন