Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরান এভাবে হরমুজ বন্ধ রাখবে, কল্পনাও করেনি যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

ইরান এভাবে হরমুজ বন্ধ রাখবে, কল্পনাও করেনি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরানের সক্ষমতাকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নেয়নি বলে মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যে এটা আগে বুঝতে পারেনি তা ‘অবাক করার মতো’।

কামরাভা বলেছেন, ‘ইরানের সক্ষমতা হলো হয় হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা, নয়তো সহজেই সেখানে জাহাজ চলাচলে বাধা দেওয়া। এখন আমরা যা দেখছি তা হলো, হরমুজ প্রণালী বন্ধ করতে বা জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করতে ইরানের হাতে আরও বড় অজুহাত রয়েছে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘ট্রাম্প যখন বললেন আমিরাত, সৌদি আরব ও কাতার মার্কিন-ইসরায়েলি যুদ্ধপ্রচেষ্টায় সহায়তা করছে, তখন ইরানের কাছে প্রণালীটি বন্ধ রাখার বা ‘শুধু ইরানের পছন্দের জাহাজগুলো চলাচলের অনুমতি দেওয়ার’ সুযোগ আরও বেড়ে গেছে।’

কামরাভা বলেছেন, ‘ইরান-ইরাক যুদ্ধের পর থেকেই এই হুমকি দেওয়া হয়ে আসছিল। অবাক করার বিষয় হলো, আমেরিকানরা তাদের কখনো গুরুত্বের সঙ্গে নেয়নি বলে মনে হচ্ছে।’

হরমুজ প্রণালী খুলে দেওয়াসহ আরও একাধিক শর্তসমেত ১৫ দফা প্রস্তাব ইরানকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি পাওয়ার কথা স্বীকার করেছে ইরান। যদিও এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার