বিজ্ঞাপন
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হিজবুল্লাহ-ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
বিজ্ঞাপন
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরাইলের বিভিন্ন শহর। এরই অংশ হিসেবে আজ রোববার (২৯ মার্চ) একযোগে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক শহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান ও হিজবুল্লাহ।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরাইলে ইরানি হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলাও শুরু হয়েছে। এই জোড়া হামলার কারণে ১০০টিরও বেশি শহরে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ হাইফা শহরে পড়েছে।
ইসরাইলি রেডিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে হাইফা উপসাগরএলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: আল জাজিরা।
বিজ্ঞাপন