Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর!

বিজ্ঞাপন

ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে।সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বহুতল আবাসনে থাকতেন।  সোমবার প্রথমে স্বামী ভানু চন্দর রেড্ডি কুন্টা (৩২) নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কয়েক মিনিট পরই ভবনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন তার স্ত্রী বিবি সাজিয়া সিরাজ (৩১)। 

পুলিশ জানিয়েছে, ভানু চন্দর তেলেঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী সাজ়িয়া আইবিএমে কর্মরত ছিলেন। সোমবার সাজিয়া দেখতে পান তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের খবর দেন। এরপর দরজা ভেঙে ভানুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। এ সময় স্বামীর নিথর দেহ দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাজিয়া। কিছু বুঝে ওঠার আগেই তিনি বহুতলের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিয়ার। 

একই দিনে দম্পতির এমন রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। এই দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ বা অশান্তি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার