বিজ্ঞাপন
যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সবশেষ অবস্থান সম্পর্কে যা জানা যাচ্ছে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম
বিজ্ঞাপন
ইরান ‘আগামী বহু বছরেও’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এ বিষয়ে নিশ্চিত হলেই যুক্তরাষ্ট্র ‘দুই থেকে তিন সপ্তাহের মধ্যে’ ইরান ‘ছেড়ে যাবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরান তাদেরকে ‘চুক্তির জন্য অনুরোধ করছে’, কিন্তু চুক্তি হোক বা না হোক, সেটি যুক্তরাষ্ট্রের নির্ধারিত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নয়।
ওভাল অফিসে দেওয়া বক্তব্যে তিনি এ সব বলেন। এ বিষয়ে আজ বুধবার রাতে জাতির উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তার দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি আবার বলেছেন, ‘হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়।’
এসব বক্তব্য-পাল্টা বক্তব্যের মাঝে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
ইসরাইলের তেল আবিবের বাইরে রাতভর হামলায় আহতের খবর পাওয়া গেছে।
এর বাইরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, যেমন- কাতারের উপকূলে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে এবং ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন