বিজ্ঞাপন
ধ্বংসস্তূপ থেকে ২ ইসরাইলির লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম
বিজ্ঞাপন
ইসরাইলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার বরাতে সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
উদ্ধারকারী সংস্থা ইসরাইল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, দীর্ঘ সময় ধরে হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর পর তারা ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকে উদ্ধার করে, তারা মৃত।
সংস্থাটি আরও জানায়, এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং আরও অন্তত দু’জন নিখোঁজ বা আটকা পড়া ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।
আজ (সোমবার) সকালে চালানো এই হামলার দায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই স্বীকার করেনি। তবে এই হামলাটি এমন এক সময়ে হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন