Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়ার হুমকি মস্কোর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ এএম

ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়ার হুমকি মস্কোর

বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ ড্রোন ব্যবহার করে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি সেতু ধ্বংসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। এর প্রতিশোধ হিসেবে এবার লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছে দেশটির নাগরিকরা। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।

ঘটনার সূত্রপাত গত বছরের মার্চ মাসে। দিনিপ্রো নদীর উপনদী কনকার ওপর একটি কৌশলগত সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ইউক্রেনীয় বাহিনী। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এই অভিযানে ব্রিটিশ তৈরি ‘ম্যালয় টি-১৫০’ (Malloy T-150) নামের হেভি-লিফট ড্রোন ব্যবহার করা হয়েছিল। এই ড্রোনগুলো অত্যন্ত ভারী ওজন বহনে সক্ষম।

এই তথ্য প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছে মস্কো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা ও বিশেষজ্ঞ ভ্লাদিমির কর্নিলভ বলেছেন, ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে দম্ভ করে, যা লক্ষণীয়।

ভ্লাদিমির কর্নিলভ বলেন, এখনই সময় রুশ ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজটি ধ্বংস করে দেওয়ার। অবশ্যই, হুতি বা ইরানিরা এই হামলা চালাবে!

কর্নিলভ ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকতে পেরে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন ওয়েস্টমিনস্টার ব্রিজটি ভেঙে ফেলা হলে তারা কী নিয়ে গান গাইবে।

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের পাশেই অবস্থিত ঐতিহাসিক এই সেতুটি দীর্ঘকাল ধরেই রাশিয়ার গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে ধারণা করা হয়। আলোচিত রুশ সুন্দরী গুপ্তচর আন্না চ্যাপম্যানকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়ার আগে এই ব্রিজের ওপর ছবি তুলতে দেখা গিয়েছিল।

রাশিয়ার সংবাদমাধ্যম ‘সারগ্রাদ’ এক প্রতিবেদনে লিখেছে, সন্ত্রাসবাদী হামলায় সরাসরি সম্পৃক্ততার কথা ব্রিটিশরা নিজেরাই স্বীকার করছে। এখন কি লন্ডনের মতো সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে আঘাত হানার সময় আসেনি?

ইউক্রেনীয় বাহিনীর ৪২৬তম আনম্যানড সিস্টেম রেজিমেন্টের কমান্ডার কর্নেল ওলেক্সি বুলাখভ জানান, ৬০ দিনে প্রায় ৩০টি মিশনে এই ড্রোনগুলো ব্যবহার করে তারা ১.৫ টন বিস্ফোরক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। তারা সেতুর দুর্বলতম পয়েন্টে ৫০ কেজি ওজনের বিশেষ বিস্ফোরক তারের সাহায্যে ঝুলিয়ে দেন এবং পরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটান।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকাটি ইউক্রেনের অংশ হলেও, রাশিয়া এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার