Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাবার পরামর্শ মার্কিন দূতাবাসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৮ এএম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাবার পরামর্শ মার্কিন দূতাবাসের

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরকে পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর গার্ডিয়ানের

বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এক বিবৃতিতে আমেরিকান নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে মার্কিন নাগরিকদের এ বছর পবিত্র মক্কায় বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হজ-এ অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ এই সময়ে যে-কোনো ধরনের বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি থাকায় মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের সতর্ক থাকার এই বিশেষ নির্দেশনা প্রদান করেছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার