Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির টাইমলাইন: ধাপে ধাপে বাড়ছে চাপ, বদলাচ্ছে ডেডলাইন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম

ট্রাম্পের হুমকির টাইমলাইন: ধাপে ধাপে বাড়ছে চাপ, বদলাচ্ছে ডেডলাইন

বিজ্ঞাপন

ইরানকে চাপে রাখতে একের পর এক হুমকি ও সময়সীমা নির্ধারণ করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি ও অবকাঠামো ধ্বংসের ইস্যুতে তার অবস্থান ক্রমেই কঠোর হয়েছে। নিচে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর টাইমলাইন তুলে ধরা হলো।

চলতি বছরের ২১ মার্চ ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন তিনি। দুই দিনের মাথায় ২৩ মার্চ চলমান আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি সময়সীমা ৫ দিন পিছিয়ে দেন। খবর আল জাজিরার।

২৬ মার্চ তিনি নতুন করে ১০ দিনের ডেডলাইন ঘোষণা করেন, যা ৬ এপ্রিল সোমবার রাত ৮টা পর্যন্ত নির্ধারিত ছিল। ৪ এপ্রিল ট্রাম্প আবারও ৪৮ ঘণ্টার সময়সীমা উল্লেখ করে বলেন, এর মধ্যেই সমঝোতা না হলে ব্যবস্থা নেয়া হবে।

পরদিন ৫ এপ্রিল সকালের দিকে তিনি ইঙ্গিত দেন, সময়সীমা ৭ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে। সতর্ক করে বলেন, ইরান যুদ্ধবিরতি বা চুক্তিতে না এলে দেশটির ‘কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অবশিষ্ট থাকবে না।’ একই দিন ৫ এপ্রিল সামাজিক মাধ্যমে নির্দিষ্ট করে নতুন ডেডলাইন নির্দিষ্ট করে দেন-মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম)।

৬ এপ্রিল ট্রাম্প বলেন, এই ডেডলাইনই চূড়ান্ত, এবং তা আর বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানকে ‘এক রাতেই ধ্বংস করা সম্ভব হবে’। পরদিন ৭ এপ্রিল ডেডলাইনের প্রায় ১২ ঘণ্টা আগে হুমকির মাত্রা আরও বাড়িয়ে তিনি বলেন, ‘আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’

এই টাইমলাইন থেকে দেখা যায়, ট্রাম্প একদিকে বারবার ডেডলাইন পরিবর্তন করেছেন, অন্যদিকে ভাষার তীব্রতা ক্রমাগত বাড়িয়েছেন। এতে কূটনৈতিক চাপ বজায় রাখার পাশাপাশি সামরিক হুমকিও স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে নজর রয়েছে-এই সর্বশেষ সময়সীমার পর পরিস্থিতি কি সামরিক সংঘাতে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমঝোতা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার