Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

৪০ দিন পর আল-আকসা খুলে দিল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

৪০ দিন পর আল-আকসা খুলে দিল ইসরাইল

বিজ্ঞাপন

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে পবিত্র এ মসজিদটি বন্ধ করেছিল তেল আবিব।  খবর আনাদোলুর। 

স্থানীয় সূত্র জানায়, পুরনো শহরে (ওল্ড সিটি) অবস্থিত এই মসজিদটি ভোরে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল- শরিফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন।

ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়।

আরও পড়ুন
৪০ দিন পর প্রথমবারের মতো এখানে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন।

এর আগে ৬ এপ্রিল, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়।  আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন
এ বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে পড়তে দেওয়া হয়নি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে। 

একই সময়ে  ইসরাইল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হলি সেপালকারও বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার