Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলে আছেন যেসব শীর্ষ নেতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলে আছেন যেসব শীর্ষ নেতা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) রাতে প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

ইসলামাবাদ বিমানবন্দরে ইরানি প্রতিনিধি দলটিকে স্বাগত জানান পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করে বলেন, সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে পাকিস্তান তাদের মধ্যস্থতা ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।

এদিকে, শান্তি আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে হামলা আরও জোরদার করা হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার