Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

বিজ্ঞাপন

ইরানের সামরিক বাহিনী ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালীটি ‘পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চালানোর কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আইআরজিসি আরো বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে’।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার