Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে হঠাৎ সবার ফোনে ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’, ঘটনা কী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

ভারতে হঠাৎ সবার ফোনে ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’, ঘটনা কী

বিজ্ঞাপন

ভারতে শনিবার (২ মে) সকালে বহু মানুষের মোবাইল ফোনে হঠাৎ জোরালো অ্যালার্ট সাউন্ড ও সতর্কবার্তা বেজে ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মূলত জরুরি দুর্যোগ সতর্কতা ব্যবস্থার একটি পরীক্ষামূলক সম্প্রচার চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর হিন্দুস্তান টাইমসের। 

ফোনে আসা ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ শিরোনামের বার্তায় স্পষ্ট করা হয়, এটি ভারত সরকারের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি পরীক্ষামূলক অ্যালার্ট এবং এতে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগের সময় দ্রুত সঠিক তথ্য পৌঁছানোর লক্ষ্যেই এই পরীক্ষা চালানো হচ্ছে। সারা দেশে ধাপে ধাপে সেল ব্রডকাস্ট সুবিধা চালুর আগে এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হচ্ছে। এই পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষায় বারবার এমন সতর্কবার্তা মোবাইলে আসতে পারে বলে সরকারের পক্ষ থেকে আগেভাগেই জানানো হয়েছিল।

প্রযুক্তিগতভাবে এই সতর্কতা ব্যবস্থাটি জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী ‘কমন অ্যালার্টিং প্রটোকল’-এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মোবাইলে একই ধরনের একটি পরীক্ষামূলক বার্তা পাঠানো হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার