Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে লাফিয়ে বাড়ল স্বর্ণ ও রুপার দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:০৯ পিএম

ভারতে লাফিয়ে বাড়ল স্বর্ণ ও রুপার দাম

বিজ্ঞাপন

স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের পর ভারতে এই দুই মূল্যবান ধাতুর দামে বড় পরিবর্তন দেখা গেছে। দেশটির বাজার দরের খোঁজ নিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার লেনদেনের শুরুতেই দেশটির স্বর্ণ ফিউচার্সের দাম ৭ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়ায় ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ রুপি। একই সময়ে রুপার ফিউচার্স ৮ শতাংশ বেড়ে প্রতি কেজি ৩ লাখ ১ হাজার ৪২৯ রুপিতে পৌঁছায়।

ভারত সরকার বুধবার এক আদেশে জানায়, স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

সরকারের মতে, বিদেশ থেকে মূল্যবান ধাতু আমদানি কমানো এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুল্ক বৃদ্ধির ফলে দেশীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়তে পারে। একই সঙ্গে গয়না শিল্প ও বিনিয়োগ বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার