Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে?

বিজ্ঞাপন

প্রশ্ন: কারো বছরের শুরুতে নেসাব পরিমাণ মাল ছিল ও বছরের শেষেও নেসাব পরিমাণ মাল আছে। তবে বছরের মাঝখানে কমে গিয়েছিল। তার কি জাকাত দিতে হবে?

উত্তর: যদি কারো কাছে বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ মাল থাকে কিন্তু বছরের মাঝখানে কয়েক মাস নেসাব থেকে মাল কম যায়। তাহলে তাকে জাকাত দিতে হবে। তবে যদি বছরের মাঝখানে সম্পদ পুরোপুরি শেষ হয়ে যায়। তাহলে আগের হিসাব বাদ যাবে। 

পুনরায় যখন নেসাবের মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে। এবং তখন থেকে এক বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে।

জাকাত কাকে বলে?

জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়।

শরিয়ত নির্ধারিত সীমার (৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ) বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ জাকাত হিসেবে প্রদান করতে হয়।

৪ ধরনের সম্পদের জাকাত দিতে হয়

জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল সম্পদের ওপর, যা সাধারণত চার ধরনের হয়ে থাকে—

১. স্বর্ণ

২. রৌপ্য

৩. ব্যবসার পণ্য

৪. নগদ অর্থ

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-৩, পৃষ্ঠা-১৮৪,ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৭৫, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৬, ফতোয়ায়ে উসমানি, খণ্ড-২, পৃষ্ঠা-৬২।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার