Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ এএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে অনুযায়ী ৯ জিলহজ বা পবিত্র আরাফার দিন হতে পারে ২৬ মে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ওই দিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর এটি প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকতে পারে। সংস্থার মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এসএসএএইচের পরিচালক অধ্যাপক হামিদ এম কে আল নাঈমি জানান, এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখা সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও শরিয়াহভিত্তিক সিদ্ধান্ত সমন্বয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এটি শুধু জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ ঘোষণা করার ক্ষমতা সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার