Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

হজ ভঙ্গের কারণ কী, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:৫৫ পিএম

হজ ভঙ্গের কারণ কী, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

বিজ্ঞাপন

হজ একমাত্র ইবাদত, যার নিয়ত করার সময়ই আল্লাহতাআলার নিকট সহজতা ও কবুলের দোয়া করা হয়। অন্যান্য ইবাদত থেকে হজের আমলটি যে কঠিন তা এ থেকেই স্পষ্ট। হজের সঠিক মাসআলার জ্ঞান যেমন জরুরি, ঠিক তেমনি তা আদায়ের কৌশল এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে করণীয় বিষয়গুলোর প্রতি পূর্ণ খেয়াল রাখাও জরুরি। এমন দুটি জিনিস আছে, যে কারণে হজ ভঙ্গ হতে পারে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির হজ ভঙ্গের কারণে জানতে চাইলে তার জবাব দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, হজের মূল রুকন বা ফরজসমূহ ছুটে গেলে হজ ভঙ্গ হয়ে যায়। প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো— ইহরাম বাঁধার পর ১০ জিলহজ উকুফে আরাফার আগে স্ত্রী সহবাস করা, আরাফার ময়দানে অবস্থান না করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ তাওয়াফ (তাওয়াফে জিয়ারাহ) না করা। এসব কারণে হজ বাতিল হয় এবং পুনরায় তা আদায় করা ওয়াজিব হয়। 

শায়খ আহমাদুল্লাহর আলোচনা অনুযায়ী হজ ভঙ্গের কারণ ও করণীয়—

যৌনসম্পর্ক করা: ইহরামের পর এবং আরাফাতে অবস্থান করার আগে স্ত্রী সহবাস করলে হজ বাতিল হয়ে যায়। 

আরাফায় অবস্থান না করা: ৯ জিলহজ দ্বিপ্রহর থেকে ১০ জিলহজ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে সামান্য সময়ের জন্যও আরাফার ময়দানে অবস্থান না করলে হজ হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার