Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

হজযাত্রীদের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিলো সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪৬ পিএম

হজযাত্রীদের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিলো সৌদি আরব

বিজ্ঞাপন

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজযাত্রীদের জন্য সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। হজের জন্য এই বয়সসীমা নির্ধারণ করায় পাকিস্তান কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় চিঠির মাধ্যমে সৌদি সরকারের সেই নির্দেশনার কথা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, যেকোনো দেশ থেকে সৌদি আরবে গমনকারী কোনো ফ্লাইটে ১৫ বছরের কম বয়সী কোনো হজযাত্রীকে বহন করার অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো দলের সদস্যরা ভ্রমণ করতে না পারলে তারা তাদের হজযাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিতে পারেন।

সৌদি আরব সরকার আশ্বাস দিয়েছে, ক্ষতিগ্রস্ত সব হজযাত্রী তাদের জমা করা অর্থের সম্পূর্ণ অংশ ফেরত পাবেন। মন্ত্রণালয় সকল হজ অধিদপ্তর, বিমান সংস্থা এবং হজ অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানকে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে এই বয়সসীমা কার্যকর করার নির্দেশ দিয়েছে।

নতুন নির্দেশনাগুলো পুনর্ব্যক্ত করে এক বিবৃতিতে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানিয়েছে, ‘১৫ বছরের কম বয়সী কোনো হজযাত্রীকে হজের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না এবং এই নীতির অধীনে তাদের ভিসা বাতিল বলে গণ্য হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার