Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

৪৫০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

৪৫০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

বাংলাদেশ নৌবাহিনী ২০২৬-এ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে। এসব পদে মোট ৪৫০ জন নিয়োগ দেওয়া হবে।

কোন শাখায় কতজন

ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ৩০০ জন, মেডিকেলে ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন ও টোপাস পদে ২০ জন নিয়োগ করা হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

শারীরিক যোগ্যতা

অন্যান্য যোগ্যতা


অযোগ্যতা

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইনে কেউ গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে আদালতে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। এ ছাড়া সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) প্রবেশ করে সেইলর/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ১৮ মার্চ থেকে। আবেদনের শেষ সময় ২০ এপ্রিল।

আবেদনের আগে বিস্তারিত বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার