বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানীতে পোশাক খাতে কাজের সুযোগ দিচ্ছে নবিন ফ্যাশন। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রামের যুবকদের অগ্রাধিকার দিয়ে মোট ৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা, সঙ্গে থাকবে থাকা-খাওয়ার সুবিধা।
প্রতিষ্ঠানের নাম: নবিন ফ্যাশন
লোকবল নিয়োগ: ৭০জন
বয়স: ২০ থেকে ৩০ বছর বয়সি
বেতন: গ্রামের যুবক ছেলেদের জন্য থাকা-খাওয়াসহ মাসিক ১২০০০ টাকা।
অন্যান্য সুবিধা: বাৎসরিক ২টি বোনাস এবং মাসিক ৫ দিন ছুটি ( প্রয়োজনে মাসে একত্রে ৫দিন ছুটি নেয়া যাবে ), দুপুরে বিশ্রামের জন্য এক ঘণ্টা এবং প্রতি ওয়াক্তের নামাজের সময় বিরতির মাধ্যমে কাজ শিখিয়ে দেওয়া হবে।
কর্মঘণ্টা: সর্বমোট ডিউটি ১০ ঘন্টা
কর্মস্থল: চকবাজার শাখা।
যোগাযোগের ঠিকানা: নবীন বাংলাদেশ (চকবাজার শাখা), ১৭ হরনাথ ঘোষ রোড, চকবাজার, লালবাগ, ঢাকা।
বিজ্ঞাপন