বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ফ্রেন্ডস অ্যাপারেল এলএলসি-এর অধীনে ৫০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: মেশিন অপারেটর (Machine Operator)
পদের সংখ্যা: ৫০ জন (মহিলা)
মাসিক মূল বেতন: ১৩০ (জেডি)
অনলাইন আবেদনের লিংক: https://brms.boesl.gov.bd/ (অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে)।
অভিজ্ঞতা ও বয়স:
সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০-৩৫ বছর হতে হবে।
চাকরির শর্তাবলি:
(১) দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।
(২) চাকরির চুক্তি তিন বছর (নবায়নযোগ্য)।
(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে।
(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন।
(৬) একাধিক পাসপোর্ট থাকলে সবগুলো পাসপোর্ট সঙ্গে আনতে হবে।
(৭) প্রার্থীকে অবশ্যই বর্তমানে কর্মরত অফিসের মূল পরিচয়পত্র ও ফটোকপি সঙ্গে রাখতে হবে।
(৮) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বোয়েসেল-এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:
নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বর্হিঃগমন ট্যাক্স, ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি, জীবন বিমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
তবে মেডিকেল ফি ১০০০ টাকা, পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা, ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ ২২০ টাকা ও অঙ্গীকারনামা স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে, যা পরবর্তীতে জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করবেন।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে:
১) চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)।
২) মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে, মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে।
৩) শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
৪) ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মে (শুক্রবার) সকাল ৮টায় মধ্যে সাক্ষাৎকার/টেস্ট দিতে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬, এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।