Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইনকিলাব মঞ্চের দাবি মানা হয়নি, সোমবার শাহবাগে সংবাদ সম্মেলনের ডাক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

ইনকিলাব মঞ্চের দাবি মানা হয়নি, সোমবার শাহবাগে সংবাদ সম্মেলনের ডাক

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের দাবি না মানায় আগামীকাল সোমবার শাহবাগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। আজ রবিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্চের ভেরিফায়েড আইডিতে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবীর ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি।

অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচী ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করা হলো। 

শাহবাগের শহীদ হাদি চত্বরে সোমবার (২১ ডিসেম্বর)  দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার