Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের দুগ্ধপোষ্য শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সভাপতিদের পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের অধীনে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের দুগ্ধপোষ্য শিশুদের জন্য আলাদা কক্ষে মাতৃদুগ্ধ প্রদান, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিচর্যার সুযোগ সুবিধাসহ কলেজ ক্যাম্পাসে একটি দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হবে।

বিষয়টি বাস্তবায়নের জন্য ভাইস-চ্যান্সেলর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার