বিজ্ঞাপন
এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তন্বী আটক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২ এএম
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে তন্বীকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
ওসি বলেন, তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আটক নারীকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত করণীয় শেষে বিস্তারিত জানানো হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ‘মুক্তা হাউজ’ নামে ওই বাসার নিচতলায় ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন