বিজ্ঞাপন
ঢামেকে তরুণীর মরদেহ রেখে পালালেন স্বামী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ এএম
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞতপরিচয় এক তরুণীকে (২২) অচেতন অবস্থায় ফেলে গেছেন তার স্বামী। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে এনে ট্রলিতে রেখে পালিয়ে যান।
জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি ওই নারীকে রেখে পালিয়ে যান। এসময় ওই ব্যক্তি তাকে নারীর স্বামী পরিচয় দেন। পরে কৌশলে তিনি পালিয়ে যান। অনেকক্ষণ পর জরুরি বিভাগের এক টলিম্যান খবর দিলে তাকে অচেতন অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবগত করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম-সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।