Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

টানা ৫ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম

টানা ৫ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

বিজ্ঞাপন

দেশের বাজারে সবশেষ ১০ দফা সমন্বয়ের মধ্যে ৮ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ৫ দফায় মূল্যবান এই ধাতুর দাম মোট ১০ হাজার ৯৮৮ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে টানা ৫ম দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি। যা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য স্থানীয় বাজারে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বাজুস।

এর আগে, গত ২১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। যা ২২ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার