Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এবার বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম

এবার বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লির একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা কি নিয়ে আলোচনা করেন তা এখনও জানা যায়নি। এর আগে গত ১৭ ডিসেম্বর রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম।

এদিকে আজই সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সঙ্গে কথা বলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রণয় ভার্মাকে তলব করা হয়। উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলে বাংলাদেশ।

এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার