Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বছরের শেষে ৩ দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

বছরের শেষে ৩ দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিজ্ঞাপন

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এটিই সরকারি কর্মীদের শেষ ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালে চাকরিজীবীদের জন্য বাকি ছিল মাত্র একটি সাধারণ ছুটি।

সেটি ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে নির্ধারিত। বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি। তবে চলতি মাসের অবশিষ্ট সময় আর কোনো সরকারি ছুটি নেই।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে এই অনুমোদন দেওয়া হয়।

প্রেস সচিব জানান, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

তিনি আরও জানান, ২০২৬ সালের ছুটিগুলোর মধ্যে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার