Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকছেন।

এর আগে বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন ‘আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ।’

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফিটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় তারেক রহমান থাকবেন।

শুক্রবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখান থেকে সড়কপথে সাভারে জাতীয় স্মতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এই দুইটি কর্মসূচি চূড়ান্ত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। যথা সময়ে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার